• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

রাত পোহালে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন

প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৬:১৬
আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৬:১৬

রাত পোহালে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। শেষ সময় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আবার কেউ কেউ বাড়ি কিংবা বাজারে ভোটারদের ঝড়িয়ে ধরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে চলছে নানা উৎসাহ উদ্দীপনা। গোলাপগঞ্জ গোলাপগঞ্জ চৌমুনিস্থ এলাকা এবং ঢাকাদক্ষিণ বাজার এলাকায় সাংবাদিকদের আড্ডা জমে উঠেছে প্রতিদিন।

তবে কে বা কাহারা হচ্ছেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আগামীর অভিভাবক! এ নিয়ে ভোটার ও সাধারণ মানুষের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোটাররা ভাবছেন বিপদ-আপদে সবসময় যাদের পাই। তাদেরকে প্রাধান্য দিয়েই প্রেসক্লাব সাজাতে হবে।

গণমাধ্যম ব্যক্তিদের এ নির্বাচনকে ঘিরে সরব রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন মহল। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭টি পদের বিপরীতে লড়ছেন ৪৪ জন প্রার্থী। এর মধ্যে ৪ টি সদস্য পদ রয়েছে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহফুজ আহমদ চৌধুরী (সিলেটের ডাক), এনামুল হক এনাম (উত্তরপূর্ব), সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন (নয়াদিগন্ত), আবুল কাশেম রুমন (সাপ্তাহিক বৈচিত্রময়)। তবে মাহফুজ আহমদ চৌধুরী ও এনামুল হক এনামের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই চলছে। অন্যান্যপদে যারা লড়ছেন তারা হলেন, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান খান (শ্যামল সিলেট ও দৈনিক দিনকাল), জহুরুল ইসলাম, এম.জি মোস্তফা। সহসভাপতি পদে বদরুল আলম( দৈনিক গনমুক্তি), আব্দুল খালিক (সচিত্র সিলেট)। সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী (সিলেট মিরর), ইমরান আহমদ। সহ-সাধারণ সম্পাদক পদে জাহিদ উদ্দিন, আব্দুল আজিজ বাবর, সাকিব আল মামুন। কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন, দেলোয়ার হোসেন মাহমুদ। ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. তামিম আহমদ, মোহাম্মদ সাজু মিয়া। সংস্কৃতি বিষয়ক পদে সম্পাদক ফাহাদ হোসাইন, রুহুল আমিন। প্রচার সম্পাদক পদে ফাহিম আহমদ, জালাল আহমদ চৌধুরী, মোহাম্মদ জাকির আহমদ। প্রকাশনা সম্পাদক পদে সাইম ইবনে আব্বাস, শাকেল উদ্দিন। দপ্তর সম্পাদক পদে ওলিউর রহমান তামিম, রুবেল আহমদ তালুকদার, রিমন আহমদ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সামিল হোসেন, জাবের আহমদ। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে জাবেদ মাহবুব, সালমান কাদের দিপু, হাফিজুল ইসলাম, হাবিবুর রহমান, ফারহান ইসলাম রাজু। কার্যকরী সদস্য-এম.আব্দুল জলিল, বাবর জোয়ারদার, আরিফ আহমদ জিলু, আব্দুল্লাহ আহমদ, আব্দুল্লাহ আল মাসুদ, জাবেদ আহমদ, মাহদী রহমান, মোহাম্মদ জাবের আহমদ, দীনেশ দেব নাথ, ফখরুল ইসলাম, মীর কাওছার আহমদ।

সবারই নির্বাচনী অঙ্গীকারে গোলাপগঞ্জ প্রেসক্লাবের ঐক্য, গণতান্ত্রিক ঐতিহ্য পুনরুদ্ধার, সদস্যদের প্রশিক্ষণ, ম্যাগাজিন, পাঠাগার ও প্রেসক্লাব নলকূপ, সেনিটেশন, দ্বিতলা ভবণ নির্মাণ ও সংস্কার সহ সৌন্দর্যবর্ধনের কথা জানিয়েছেন।

শান্তিপূর্ণভাবে আজ শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট দেলওয়ার হোসেন দিলু। গোলাপগঞ্জ প্রেসক্লাবে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৪ জন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com