শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান বলেছেন, ‘শাপলা চত্বরে গণহত্যার বিচার বাংলার মাটিতে হবেই। বিএনপি সরকার এ বিচারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা চট্টগ্রামের হাটহাজারীর আল-জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান আরো বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমরা হৃদয়ে ধারণ করি। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তারা কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী জামানায় শুধু ইসলামী মূল্যবোধ প্রচার করতে গিয়ে তারা নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছে।
এমনকি শাপলা চত্বরে গণহত্যার মতো ঘটনাও সেই ফ্যাসিস্ট হাসিনা ঘটিয়েছে।’
এর আগে মাদরাসায় গিয়ে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। পরে বিগত সরকারের আমলে শাপলা চত্বরসহ বিভিন্ন স্থানে নিহত হেফাজতের নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে রাশেদ খান মাদরাসার শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দারুল উলুম হাটহাজারীর মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন, আল্লামা আহমদ দীদার কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা মুনির আহমদ ও মাওলানা শফিউল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আ/আ













