শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্যসহ প্রায় ১৮ লাখ ২২ হাজার টাকা মূল্যের চোরাচালানের মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শুক্রবার (২ অক্টোবর ) সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে এসব চোরাইপণ্য জব্দ করা হয়।
৪৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, উৎমা, প্রতাপপুর, বাংলাবাজার, সংগ্রাম বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় কম্বল, জিরা, ফল, কসমেটিকস, চকলেট, বিস্কুট, সুপারি, সনপাপড়ি, কিসমিস, জুস এবং বাংলাদেশি হতে পাচারকালে লেডিস সোয়েটার, মৃগেল মাছ জব্দ করা হয়। জব্দ এসব মালামালের আনুমানিক মূল্য ১৮ লাখ ২১ হাজার ৯৮৫ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সব চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।













