• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

তিন মাসেই গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জে : ডিমএপি কমিশনার

প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ২:০৭
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ২:০৭

তিন মাসেই গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জে ডিমএপি কমিশনার

তিন মাসেই গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জে : ডিমএপি কমিশনার

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়াতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, মিরপুরের উচ্ছেদ অভিযানের হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের নতুন জায়গা দেখতে এসে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দকৃত জায়গা দেখতে আসেন বাস মালিক সমিতির নেতারা। এ সময় ৮০টি বাস রাখার মতো নতুন জায়গা বুঝিয়ে দেওয়া হয়।

ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকার বাস ডিপো ও টার্মিনাল আলাদা করার কাজ করছে।

মহাখালী টার্মিনাল নিজ জায়গায় থাকলেও ডিপো নিয়ে যাওয়া হবে পূর্বাচলে। এ ছাড়া ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া টার্মিনাল তিন মাসের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে কেরানীগঞ্জে চুনকুটিয়াতে। আলাদা করা হবে টার্মিনাল ও ডিপো।
এদিকে সম্প্রতি মিরপুরের সিটি করপোরেশনে উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

এ সময় মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, ঢাকার বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com