• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৪:০৯
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৪:০৯

আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠেয় ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রবিবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, সংসদ সদস্য এস কে আজিজুল বারী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম, সংসদ সদস্য সানসিলা জেবরিন এবং সংসদ সদস্য রোকেয়া বেগম।

আগামী ৫ থেকে ৯ অক্টোবর তাঞ্জানিয়ার আরুসায় আইপিইউর ১৫৩তম সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন স্পিকার।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য-‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’।

সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউর গভর্নিং কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নতুন সভাপতি নির্বাচন করা হবে।

আইপিইউ সম্মেলন শেষে আগামী ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com