শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
রবিবার (৪ অক্টোবর) বিকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন করায় রাজনৈতিক কারণে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নির্দেশনা ছাড়া এ ঘটনা ঘটতে পারে না বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, বিমানবন্দরে ট্রলি না পাওয়া ও লাগেজ পেতে দীর্ঘ সময় লাগাসহ বিভিন্ন অনিয়ম নিয়ে আখতারুজ্জামান প্রশ্ন করেছিলেন। এরপর তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হয়। জামিনযোগ্য মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করেছে বলেও জানান তিনি।
ব্যাংক মালিকানা ও ঋণ ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রস্তাব জামায়াতেরব্যাংক মালিকানা ও ঋণ ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রস্তাব জামায়াতের
আখতারুজ্জামানকে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পরিয়ে আদালতে আনা এবং সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট উপস্থাপনের পরও ডিভিশন না দেওয়ার সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ৭৫ বছর বয়সী আখতারুজ্জামান অসুস্থ হলেও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এর পেছনেও রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া আদালতে বিএনপির আইনজীবীরা আখতারুজ্জামানের আইনজীবী, জামায়াতের নেতাকর্মী ও তার আত্মীয়স্বজনের ওপর হামলা করেছেন বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। তাকে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ হচ্ছে দাবি করে অবিলম্বে আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।












