• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রেলের আয় বাড়াতে মালবাহী ক্যারেজ বৃদ্ধির সুপারিশ

প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১:২৯
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১:২৯

রেলের আয় বাড়াতে মালবাহী ক্যারেজ বৃদ্ধির সুপারিশ

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের পাশাপাশি মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেলখাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার পরামর্শ দেওয়া হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার এমপির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।Time & Calendars

বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এ সময় রেল পরিদর্শন অধিদপ্তর ও কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে রেলপথ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এর বাস্তবায়ন অগ্রগতিও বৈঠকে তুলে ধরা হয়।

এছাড়া রেলওয়ের বিদ্যমান ডিজিটাল সেবা, নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও সংখ্যা বৃদ্ধির উদ্যোগ এবং ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। পাশাপাশি পঞ্চগড়-কক্সবাজার প্রস্তাবিত রেলপথের অগ্রগতির বিষয়েও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

এর আগে বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যদের সঙ্গে জাতীয় সংসদ সচিবালয় ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

সভাপতি মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ ছাড়া শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ ও আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। সভায় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ কমিটির সদস্যরা অংশ নেন। মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com