• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সিদ্ধিরগঞ্জের পরিত্যক্ত জুট মিলেএলজি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার

প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৬:৩৬
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৬:৩৬

সিদ্ধিরগঞ্জের পরিত্যক্ত জুট মিলেএলজি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত জুট মিলে অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। উদ্ধার করা কার্তুজগুলো থানা থেকে লুণ্ঠিত বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (৫ অক্টোবর) এসআরবি-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১২টার দিকে এসআরবি-১১ সদর কোম্পানির একটি বিশেষ দল সিদ্ধিরগঞ্জ থানার আজিবপুর এলাকায় পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে অভিযান চালায়।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে জুট মিল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় এলজি ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
এসআরবি-১১ জানায়, উদ্ধার করা শটগানের কার্তুজগুলো থানা থেকে লুণ্ঠিত। তবে কোন থানা থেকে এবং কখন এসব কার্তুজ লুণ্ঠিত হয়েছিল, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এসআরবি-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com