শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৬ জনের শরীরে। এ সময়ে ৬০ জনকে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ২৩৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন। একই সময়ে মোট ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৬ জন এবং নিশ্চিত হাম রোগে ১০২ জনের মৃত্যু হয়েছে।













