• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

মহাখালী টার্মিনালে এসি বাসে আগুন

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৪:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৪:৪৫

মহাখালী টার্মিনালে এসি বাসে আগুন

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর ব্যস্ততম মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘প্রাইম’ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নেভানো হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) শেরপুর থেকে যাত্রী নিয়ে বাসটি মহাখালী বাস টার্মিনালে পৌঁছায়। টার্মিনালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই বাসের এসি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন বাসে ছড়িয়ে পড়ার উপক্রম হয়।

দুপুর ১টা ৩২ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে দুপুর ১টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) বৈদ্যুতিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসে যাত্রী কম থাকা অথবা দ্রুত নেমে যাওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাখালী বাস টার্মিনালে প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com