ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননার প্রতিবাদে জেলা শাখার পক্ষ থেকে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে এ পুষ্পমাল্য অর্পণ করেন জেলা ছাত্রলীগের চার নেতা-কর্মী।ঘড়ি কিনুন
গোয়েন্দা সংস্থা, পুলিশ, প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের চোখ ফাঁকি দিয়ে একের পর এক কর্মসূচি পালন করে চলেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ। কিছুদিন আগে কালীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠকে স্থানীয় নেতারা অংশ নেন। পরে আওয়ামী লীগের উপজেলা কমিটিও গঠন করা হয়। তবে এসব বিষয়ে কেউ জানতে পারেননি। শনিবার প্রকাশ্যে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ছাত্রলীগের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ও সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে মাল্যদান ও পুষ্প অর্পণ করা হয়েছে।
কয়েক দিন আগে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননার ঘটনা ঘটে। ওই ঘটনায় শহরের কাঞ্চনপুর এলাকার আব্দুর রহমান সম্রাট নামে এক যুবককে আটক করে পুলিশ। তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন।













