• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

সমালোচকদের কথা শুনলে জীবনে এগিয়ে যেতে পারতাম না: ক্যাটরিনা

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৩:৫৭
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৩:৫৭

সমালোচকদের কথা শুনলে জীবনে এগিয়ে যেতে পারতাম না: ক্যাটরিনা

 

বিনোদন ডেস্ক
সংগৃহীত ছবি
মাতৃত্বের পর নিজের রূপ ও ওজন নিয়ে কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। এই নেতিবাচকতা ও বডি শেমিংয়ের কড়া জবাব দিয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী।

লন্ডনে নিজের কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড ‘কে বিউটি’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিউটি ইনফ্লুয়েন্সারদের সঙ্গে আলাপকালে ক্যাটরিনা এ বিষয়ে কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের অযাচিত মতামত কীভাবে মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, সে বিষয়ে সতর্ক করে ক্যাটরিনা বলেন, ‘আমাদের আত্মমর্যাদাকে যেন সামাজিক মাধ্যমের মন্তব্যগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে খুব সতর্ক থাকা দরকার। সেখানে এত বেশি মতামত থাকে যে আপনি যদি সবার মন জুগিয়ে চলতে যান, তবে নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন।’

নিজের অভিজ্ঞতা থেকে তিনি জানান, ‘ব্যক্তিগতভাবে, সমালোচনাকারীদের কথা শুনে যদি আমি চলতাম, তবে ভয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তাম এবং জীবনের কোনো ক্ষেত্রেই সামনে এগিয়ে যেতে পারতাম না।’

তারকা জীবনের ভালো-মন্দের দিক তুলে ধরে ক্যাটরিনা বলেন, ‘এমন সময় আসে যখন বিশ্ব আপনাকে মাথায় তুলে রাখবে, আবার এমন সময়ও আসে যখন নিজের সবচেয়ে বড় চিয়ারলিডার আপনার নিজেকেই হতে হবে।’

পাশাপাশি, তিনি সবাইকে বাইরের মানুষের কথার ওপর নির্ভর না করে নিজের ভেতর থেকে আত্মবিশ্বাস খুঁজে নেওয়ার আহ্বান জানান।

কে বিউটি-র স্লোগান ‘ইটস কে টু বি ইউ’-এর মূল ভাবনা ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, জীবনের প্রতিটি পর্যায়ে নিজের বর্তমান অবস্থাকে সত্য বলে মেনে নেওয়া এবং আত্ম-গ্রহণযোগ্যতাই সবচেয়ে বড় কথা।

এর আগে গত বছর শেষের দিকে পুত্র সন্তান বিহানের জন্ম দেন ক্যাটরিনা। সম্প্রতি আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উৎসবে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হওয়ার পর তার কিছু ছবি ও ভিডিও অনলাইনে ভাইরাল হলে প্রসবোত্তর শারীরিক পরিবর্তন এবং ওজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কটু মন্তব্য ও বডি শেমিংয়ের মুখে পড়েন অভিনেত্রী।

তবে এই কঠিন সময়ে ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেক তারকা। সালমান খান ও পরিণীতি চোপড়াসহ অনেকেই এই নেতিবাচক আচরণের নিন্দা জানান। বিশেষ করে ‘বিগ বস ২০’-এর একটি পর্বে সালমান খান প্রসবের পর নারীদের শরীর নিয়ে মানুষের বিচার করার প্রবণতার তীব্র সমালোচনা করেন।

শেষবার ক্যাটরিনাকে ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গিয়েছিল। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা এবং আত্মবিশ্বাসী জীবনবোধ প্রচারেই বেশি মনোযোগ দিচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com