হায়রে বাংলাদেশ!
কবে হবে দুর্নীতির শেষ,
কবে ফিরবে ন্যায়ের নতুন বেশ?
যারা দুর্নীতি করো বেশ,
নিজের স্বার্থে দেশটাকে করো নিঃশেষ,
মনে মনে গর্ব করে,
নিজেকেই দাও বাহবা বেশ!
মনে রেখো, সময় কিন্তু
চিরকাল থাকে না এক,
আজকে যারা দুর্নীতিতে গর্বিত,
কাল তাদেরও হবে পতন এক!
নিজের কর্মের ফল যে ভোগ করতেই হয়,
অন্যায়ের রাজপ্রাসাদও একদিন ধুলায় মিশে যায়।
আজ যারা দুর্নীতিতে করছে উল্লাস,
কাল তাদেরই অপেক্ষায় থাকবে সর্বনাশ!
হায়রে বাংলাদেশ, কবে হবে দুর্নীতির অবসান?
কবে সত্য ও ন্যায়ের পথে জাগবে সোনার বাংলাদেশ মহান?
#দুর্নীতিমুক্তবাংলাদেশ #সত্যেরজয় #ন্যায়েরপথে #বাংলাদেশ













