• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

‘মতলব কী?’—সারজিসের ছবি পোস্ট করে মেঘনা আলম

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৪:৩৩
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৪:৩৩

‘মতলব কী?’—সারজিসের ছবি পোস্ট করে মেঘনা আলম

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে প্রশ্ন তুলেছেন মডেল, অভিনেত্রী ও মৎস্যজীবী দলের নেত্রী মেঘনা আলম। ছবিটি বাস্তব, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—তা জানতে চাওয়ার পাশাপাশি তিনি লিখেছেন, ‘মতলব কী?’ তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

শনিবার (১০ অক্টোবর) মেঘনা আলমের পোস্ট করা ছবিতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের নামফলকের সামনে দাঁড়িয়ে আছেন সারজিস আলম। তার হাতে রয়েছে প্রভোস্ট অ্যাওয়ার্ডের একটি ক্রেস্ট। ছবির পেছনে থাকা নামফলকে ২০২৪ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও দেখা যাচ্ছে।

ছবিটি পোস্ট করে ক্যাপশনে মেঘনা আলম লেখেন, ‘কে এটা? মতলব কী? রিয়াল নাকি এআই??’

তবে সারজিস আলমের ছবিটি পোস্ট করে তিনি কেন এমন প্রশ্ন তুলেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি মেঘনা। তার পোস্টের মন্তব্যের ঘরে অনেকে সারজিসের অতীত ছাত্ররাজনীতি এবং শেখ হাসিনার রাজনীতির প্রতি তার একসময়ের অবস্থান নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তবে এসব মন্তব্যের সত্যতা বা ছবিটির প্রেক্ষাপট সম্পর্কে পোস্ট থেকে নিশ্চিত হওয়া যায়নি।

মেঘনা আলম বাংলাদেশের পরিচিত মডেল ও অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে রাজনীতিতেও সক্রিয় হয়েছেন তিনি। টেলিভিশনের টকশো ও রাজনৈতিক আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি নারী হিসেবে রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন।

অন্যদিকে, সারজিস আলম ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। এ ছাড়া তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com