• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৬:১৩
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৬:১৩

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পাশাপাশি সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসা উচিত। তাহলে অস্বচ্ছল মানুষও সমানভাবে চিকিৎসাসেবা পাবে।

বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস-এর সভাপতি অধ্যাপক ডা. মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে ডা. মো. রাশেদুল ইসলাম রাষ্ট্রপতিকে জানান, দেশেই এখন বিশ্বমানের কোলন ও রেক্টাল সার্জারি হচ্ছে, ফলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ছে না। তিনি আরও জানান, দেশের কোলন ও রেক্টাল সার্জনরা আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করেছেন।

এ সময় ডা. মো. রাশেদুল ইসলাম আগামী ২৭ অক্টোবর BSCRS-এর উদ্যোগে অনুষ্ঠেয় আন্তর্জাতিক কোলোরেক্টাল সার্জারি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস-এর সদস্য ও কোলন-রেক্টাল বিশেষজ্ঞ সার্জনরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com