• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকার বিধবা কার্ড দিলেএম পির বউ সবার আগে নেবে: হাসনাত

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১২:১৮
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১২:১৮

সরকার বিধবা কার্ড দিলেএম পির বউ সবার আগে নেবে: হাসনাত

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রী সবার আগে তা নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের ছেলে-মেয়ে ও আত্মীয়স্বজনের ডিলারশিপ পাওয়ার ঘটনা দেখা গেছে। তাঁর অভিযোগ, এভাবে সুবিধাভোগী নির্বাচনে প্রভাবশালীদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাচ্ছেন।

তিনি বলেন, সরকার বিধবা কার্ড চালু করলে দেখা যাবে, সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে তা পাচ্ছেন। একইভাবে বেকার কার্ড চালু হলেও তাঁরা আগে সুবিধা নেবেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়েও কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যকে চান না। ছাত্রদলের কয়েকজনকে সঙ্গে নিয়ে চেয়ার দখল করতে হয়েছে। তাঁর অভিযোগ, একটি পক্ষ দেশকে আবারও পিছিয়ে নিতে চায়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com