• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ যাত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৩:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৩:৪৫

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ যাত্রী

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ যাত্রী

 

হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ার ঘটনায় বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১০৩টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল এবং কিছু স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক বলছে, ১০৩ ফ্লাইটের মধ্যে ৪২টি সরাসরি, ৬১টি ট্রানজিট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি। ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি। সৌদিয়া এয়ারলাইনসের ৮টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৮টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৩টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট।

উল্লেখ্য, সৌদি আরবে দফায় দফায় হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এসব হামলায় দুই বাংলাদেশিসহ ১৪ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এরপর বাংলাদেশ থেকে সৌদিগামী ফ্লাইট চলাচলে এ বিঘ্ন ঘটে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com