• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময়

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৫:১১
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৫:১১

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতা, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

 

সভায় স্থানীয় এলাকার বিভিন্ন বিষয়, নাগরিকদের প্রত্যাশা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতা এবং বাইশটেকি ও ইমামনগর এলাকার বিভিন্ন বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করেন।

এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।

 

এ সময় দুর্গাপূজা উপলক্ষ্যে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গেও বিরোধীদলীয় নেতা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্যসচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ ও কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম