• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে শিশুদের পরামর্শ দিলেন আইনমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ৭:২৮
আপডেট: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ৭:২৮

বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে শিশুদের পরামর্শ দিলেন আইনমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদের গড়ে তুলতে শিশুদের পরামর্শ দিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সরকারি শিশু পরিবারে (বালিকা) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় শিশুদের এই পরামর্শ দেন তিনি।

বঙ্গবন্ধু শিশুদের অনেক ভালোবাসতেন জানিয়ে শিশুদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, তোমাদের আজকে গড়ে উঠতে হবে বঙ্গবন্ধুর আদর্শে। তোমরা যদি বাংলাদেশকে উন্নতির শিখড়ে নিয়ে যেতে যাও, যেটা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন, তোমরা যদি সেইভাবে গড়ে উঠো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবরেও হাঁসবেন। আমি আশা করবো, তোমরা সেভাবে গড়ে উঠবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করার জন্য অনেক আন্দোলন-সংগ্রাম করেছেন। অনেক ছোটবেলা থেকে তিনি বাংলাদেশের মানুষের অধিকার ও স্বাধীকারের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এজন্য ওনাকে বহুবার জেল খাটতে হয়েছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন। ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ আইন মন্ত্রণালয়ের উভয় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়েশা আক্তার, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রকনুল হক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com