• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বঙ্গবন্ধু হত্যার পর ভারতের সাথে বৈরিতার কারণে এদেশেরই বেশি ক্ষতি হয়েছে: কাদের

প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ৩:২৮
আপডেট: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ৩:২৮

96858

বঙ্গবন্ধু হত্যার পর ভারতের সাথে বৈরিতার কারণে এদেশেরই বেশি ক্ষতি হয়েছে: কাদের

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কতটা দেউলিয়া আর বেপরোয়া হলে প্রতিবেশী রাষ্ট্রকে বর্জন করে সম্পর্ক নস্ট করার অপচেষ্টা করছে এটা পাগলামি আর অবাস্তব কর্মকাণ্ড ছাড়া কিছু নয়। তিনি বলেন, আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ আসে ভারত থেকে। বিএনপির এক নেতা গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতা চায়, আবার আরেক নেতা ভারতের পণ্য বয়কটের ডাক দেয়। আসলে তারা দিশেহারা হয়ে গেছে।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল বলেন, একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে, অবিবেচক হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলতে পারে, এটা পাগলামি আর অবাস্তব কর্মকাণ্ড ছাড়া কিছু নয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ভারতের সাথে বৈরিতার কারণে এদেশেরই বেশি ক্ষতি হয়েছে। ভারতের সাথে দেশের সম্পর্ক নষ্ট করা বা তাদের মানসিক সমস্যা।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে না আসার ভুলের খেসারত দিতে গিয়ে উদুর পিন্ডি ভুদুর ঘাড়ে চাপাচ্ছে। বিএনপির এমন আচরণে ভারতের সাথে এদেশের সম্পর্কের কোনো ঘাটতি হবে না। ভারতীয় পণ্য যারা বয়কট করবে বাংলাদেশের মানুষও তাদের তেমন বয়কট করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের জবাব আওয়ামী লীগ ঠান্ডা মাথায় দিয়েছে। হাঁটুভাঙা কোমর ভাঙ্গা দল নিয়ে আওয়ামী লীগের কোনো ভাবনা নেই। মির্জা ফখরুলসহ বিএনপির প্রায় সব নেতারাই জেল থেকে বেরিয়েছে তারপরও তাদের বিবৃতির শেষ নেই।

তিনি বলেন, জাতীয় স্বার্থেই ভারতের সাথে এদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ আছে। প্রতিবেশী দেশের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সম্পর্ক তৈরি করার সুবিধা আদায় করা সম্ভব।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com