জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপি’র নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) “আমরা বিএনপি পরিবার” নামে সেল গঠন করেছে, যার প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়া বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে প্রধান উপদেষ্টা এবং বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
“আমরা বিএনপি পরিবার” সেলে অন্তভুর্ক্ত অন্যান্য নেতৃবৃন্দের নাম ও পদবী নিম্নরুপ:
০১. আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন
০২. সদস্য সচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন (মিথুন)
০৩. সদস্য নাজমুল হাসান
০৪. সদস্য মাসুদ রানা লিটন
০৫. সদস্য মোঃ মুসতাকিম বিল্লাহ
০৬. সদস্য ফরহাদ আলী সজিব
০৭. সদস্য শাকিল আহমেদ
০৮. সদস্য মোঃ রুবেল আমিন
০৯. সদস্য মোঃ শাহাদত হোসেন













