• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ছাত্রলীগের সন্ত্রাস থেকে কেউ নিরাপদ নয় : ছাত্রদল

প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ৪:৩১
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ৪:৩১

 

জনতার আওয়াজ ডেস্ক
সহপাঠী বন্ধুদের ইফতার মাহফিল থেকে কর্মস্থলে যাওয়ার পথে সরকারি তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি হলের সামনের সড়কে দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদকে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে রক্তাক্ত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রতিবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীরা তো নয়ই, শিক্ষাঙ্গনের কর্মকর্তা থেকে কর্মচারী, সাধারণ জনগণ কিংবা গণমাধ্যম, কেউই আজ ছাত্রলীগের সন্ত্রাস থেকে নিরাপদ নয়। নিজেদের দুর্নীতি, অপশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন, সন্ত্রাসের তথ্য যাতে গণমাধ্যমে উঠে না আসে, সেজন্য তারা মুক্ত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে চাওয়া গণমাধ্যমকর্মীদের ওপর টার্গেট করে হামলা করছে।

তারা বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এ জাতীয় সন্ত্রাসী কার্যকলাপ নতুন কিছু নয়। এরা নিজেদের মন ও মগজে পতিত একদলীয় বাকশাল ও সন্ত্রাসবাদী চেতনা লালন করে। এরা কখনোই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিংবা তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী নয়। তাই এই চিহ্নিত গোষ্ঠীকে ছাত্র, জনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শধারী গণমাধ্যম তথা সকল শ্রেণী-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই।

নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক সাব্বিরের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম