• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জিয়া স্বাধীনতার ঘোষক হলে আমিও স্বাধীনতার ঘোষক: নানক

প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ৪:৪৪
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ৪:৪৪

 

জনতার আওয়াজ ডেস্ক
পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যদি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হয়, তাহলে আমিও স্বাধীনতার ঘোষক।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি একমাত্র মানুষ যে মাইকিং করে বরিশালে বঙ্গবন্ধুর ঘোষণা মাইকিং করেছিলাম। তাহলে তো আমিও ঘোষক।

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘যারা চুয়ান্ন দেখেনি তাদের অনেকে বলেন- হুইসেল বাতি দিয়েছেন আর স্বাধীনতা এসে গিয়েছে। জিয়াউর রহমান বায়ান্ন দেখে নাই, জিয়াউর রহমান চুয়ান্ন দেখে নাই, তিনি ছাপ্পান্ন দেখে নাই। জিয়াউর রহমান আটান্ন দেখে নাই। জিয়াউর রহমান ছেষট্টি দেখে নাই, তিনি ঊনসত্তর দেখে নাই। জিয়াউর রহমান সত্তরের নির্বাচনও দেখেন নাই। সেই জিয়াউর রহমান হঠাৎ করে এসে চট্টগ্রাম কালুরঘাট থেকে ঘোষণা করেই ঘোষক হয়ে গেলেন?

পাট ও বস্ত্রমন্ত্রী আরও বলেন, যদি জিয়াউর রহমান ঘোষক হয় অন বিহ্যাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার কথা বলে, তাহলে কি জাহাঙ্গীর কবির নানকও ঘোষক? তাহলে কি কল রেডিও ঘোষক? এ হলো ইতিহাস বিকৃতি। আমাদের মনে রাখতে হবে আমরা দীর্ঘ একটা কালো অধ্যায় পার করেছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম