• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

হবিগঞ্জ জেলা বিএনপির দোয়া মাহফিল ও গণ-ইফতার অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ৬:৪৯
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ৬:৪৯

হবিগঞ্জ জেলা বিএনপির দোয়া মাহফিল ও গণ-ইফতার অনুষ্ঠিত

স্টাফ করেসেপন্ডেন্ট
হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত হবিগঞ্জ বার লাইব্রেরি প্রাঙ্গণে দোয়া মাহফিল ও গণ-ইফতার অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মূল্যবান বক্তব্য দেন— বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন— বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান, দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহমেদ আলী মুকিব, জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব কলিমউদ্দিন মিলন এবং দলের জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফউদ্দিন বকুল প্রমুখ।
দোয়া মাহফিল ও গণ-ইফতারে সভাপতিত্ব করেন— হবিগঞ্জ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক এমপি শাম্মী আক্তার।
পরিচালনা করেন যৌথভাবে— হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এনামুল হক সেলিম ও কামালউদ্দিন সেলিম।
দোয়া মাহফিল ও গণ-ইফতারে উপস্থিত ছিলেন— হবিগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।