• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

এনডিপির মহাসচিবের পিতা নূর হোসেন আশরাফির ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ১:১৯
আপডেট: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ১:১৯

এনডিপির মহাসচিবের পিতা নূর হোসেন আশরাফির ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট
বিশিষ্ট সংগঠক, সাংবাদিক ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির মহাসচিব,বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসার পিতা মরহুম নূর হোসেন আশরাফির আজ ১৩ রমজান (২৪ মার্চ ২০২৪) ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গোয়ালখালী সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদে বাদ ফজর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান শেষে মরহুম এর কবর জিয়ারত করেন পরিবারের সদস্যবৃন্দ।
সকালে মরহুম এর বাসভবনে কুরআন খতম অনুষ্ঠিত হয় এবং বাদ আসর বায়তুল ফালাহ জামে মসজিদ এবং বায়তুস সালাম জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।বায়তুল ফালাহ জামে মসজিদে মুসুল্লিদের সাথে ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং সকলের সাথে ইফতারের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে মুছা ও ঈসার পিতা ও মাতা সহ মৃত সকলের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার পিতা ১৩৯৮ হিজরী সালের ১৩ই রমযান মাসে রমজানের ইফতার পূর্ব মুহুর্তে অসুস্থ্যতাজনিত কারনে নিজ বাস ভবন খুলনা খালিশপুরের ১৬৫ নং রোডের w- ৫০ এ ইন্তেকাল করেন।
মরহুম নূর হোসেন আশরাফি একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন, এছাড়া তিনি খুলনা খালিশপুর বাইতুল ফালাহ জামে মসজিদের প্রতিষ্ঠাতা এবং বিভিন্ন স্কুল, মসজিদ, মাদ্রসার উন্নয়নের সাথে তিনি জড়িত ছিলেন।
মো. মঞ্জুর হোসেন ঈসার পিতা মরহুম নূর হোসেন আশরাফির ৪৭ তম মৃত্যুবার্ষিকীতে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজাসহ এনডিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তার পরিবারের সকল সদস্যদের সকল প্রকার মঙ্গল কামনা করেন।আগামী ২৬ মার্চ ২০২৪ জাতীয় মানবাধিকার সমিতির আয়োজনে ঈসার মা এর চল্লিশা উপলক্ষে স্মরণ সভা, ইফতার ও দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ করা অনুষ্ঠিত হবে। পারিবারিকভাবে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ৫ শাবান এস এম মুছা ও মঞ্জুর হোসেন ঈসার মা বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন।

https://web.whatsapp.com/