• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ছয়মাস পর কারামুক্ত আল্লান উল্লাহ আমান

প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ১:২৮
আপডেট: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ১:২৮

ছয়মাস পর কারামুক্ত আল্লান উল্লাহ আমান

সিনিয়র করেসপন্ডেন্ট
রোববার, মার্চ ২৪, ২০২৪, দীর্ঘ ৬ মাস পর কারামুক্ত হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। রাত ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে গত ২০ মার্চ অন্তর্বর্তীকালীন জামিন দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে।
গত ১২ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান।

আপিল আবেদনে তিনি খালাস চেয়েছিলেন। পাশাপাশি জামিন আবেদনও করেন তিনি।
একই মামলায় আমান উল্লাহ আমানের স্ত্রী তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত সাবেরা আমান গত ৫ সেপ্টেম্বর জামিন পান।