• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নিজেদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে শিশুদের প্রতি গণপূর্তমন্ত্রীর আহ্বান

প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ৭:৩৯
আপডেট: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ৭:৩৯

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জীবন গড়ে তুলতে শিশুদের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী।

শুক্রবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা এবং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি একটি মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি শিশুদের অত্যধিক ভালোবাসতেন বলে তার জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে গ্রহণ করা হয়েছে। তার আদর্শ ধারণ করে প্রতিটি শিশুকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার মনোভাব নিয়ে বড় হতে হবে।’

মন্ত্রী বলেন, ‘শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে, বড় হয়ে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। শেরেবাংলা এ কে ফজলুল হক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুজনই আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাই শেরেবাংলা গবেষণা পরিষদ জাতির পিতার জন্মদিন সাড়ম্বরে উদ্‌যাপন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’

এ সময় মন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নেওয়ায় শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘এ ধরনের মহতী উদ্যোগের সঙ্গে আমরা সব সময় আছি।’

অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার, শেরেবাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, চিত্রনায়িকা মেহজাবিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম