• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাকশালি শাসকগোষ্ঠী রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে : আমিনুল

প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ৯:০১
আপডেট: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ৯:০১

96665896 5

বাকশালি শাসকগোষ্ঠী রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে : আমিনুল

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আজ পুরো জাতিকে দুভাগে বিভক্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এক পক্ষে গণতন্ত্রকামী জনতা, আরেক পক্ষ বাকশালি শাসকগোষ্ঠী।

বাকশালী শাসকগোষ্ঠী আজ ৭১-এর মতো রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এ রাজাকাররা গণতন্ত্রকামী জনতার ওপর দমন-পীড়ন চালাচ্ছে। কারাগারে নিয়েও করা হচ্ছে অত্যাচার। গুম-খুন করা হচ্ছে বিরোধী নেতাকর্মীদের।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে মিরপুর থানার ৭, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ড, শাহআলী থানাধীন ৮ ও ৯৩ নং ওয়ার্ড, দারুসসালাম থানাধীন ৯ ও ১০ নং ওয়ার্ড এবং তুরাগ থানাধীন ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড বিএনপির পৃথক পৃথক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল বলেন, সাধারণ মানুষ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন আজ নাভিশ্বাস হয়ে ওঠেছে। চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা অসহায়। দুর্নীতি আজ মাকড়সার জালের মতো সারাদেশে বিস্তার করেছে। নিষ্পেষিত হচ্ছে হতদরিদ্র মানুষগুলো। এ থেকে জাতিকে উদ্ধার করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, উত্তর বিএনপির সদস্য মাহবুবুল আলম মন্টু, হাজি ইউসুফ, হাফিজুল হাসান শুভ্র, মো. হানিফ মিয়া, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাকসহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com