• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে ভোটাধিকার ফেরাতে আরো একটি যুদ্ধে অবতীর্ণ হওয়ার আহ্বান কৃষকদল নেতা পলাশের

প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ৯:৩২
আপডেট: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ৯:৩২

966985900 1

দেশে ভোটাধিকার ফেরাতে আরো একটি যুদ্ধে অবতীর্ণ হওয়ার আহ্বান কৃষকদল নেতা পলাশের

জনতার আওয়াজ ডেস্ক
দেশে গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য স্বাধীনতা যুদ্ধের ন্যায় আরো একটি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

তিনি বলেন, ‘৭ জানুয়ারি সরকার অবৈধভাবে ডামি নির্বাচন করেছে। সেই ডামি নির্বাচন এদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।তাই দেশে ভোটাধিকার ফেরাতে আরো একটি যুদ্ধে অবতীর্ণ হতে হবে। আগামীতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচিতে আপনারা সকলে সংক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

শুক্রবার (২৯ মার্চ) বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কৃষিবিদ পলাশ বলেন, ‘বেগম জিয়া গুরুতর অসুস্থ কিন্তু এই সরকার তাকে মুক্তি দিচ্ছে না তাকে অন্যায়ভাবে আটক করে রেখেছে। অবিলম্বে তার মুক্তি দাবি করছি। তার যদি কিছু হয়ে যায় তবে সরকারকে এর দায় নিতে হবে।

উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন,আব্দুল করিম চেয়ারম্যান, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ দেলোয়ার হোসেন সবুজ, আব্দুল করিম, আবু হানিফ মাঝি,মোহাম্মদ সেলিম শুকরি,রফিকুল ইসলাম সেন্টু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ফরদাবাদ বিএনপির সভাপতি স্বপন শিকদার ও সাধারণ সম্পাদক আবুল খায়ের, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন মেম্বার, পাহারিয়াকান্দি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, সোনারামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির, মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, মোঃ আনোয়ার হোসেন, আইয়ুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মেম্বার, যুবদলের আহবায়ক হারুন-অর-রশিদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সীনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মাহবুব হাসান সহ উপজেলার বিভিন্ন পর্যায়ে কয়েক শতাধিক কর্মী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com