• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

লক্ষ্মীপুরে বেতনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ৫:৪১
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ৫:৪১

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবীতে রাস্তা অবরোধ করে আন্দোলনে নেমেছে বেঙ্গল স্যু ইন্ড্রাষ্টিজর কারখানা শ্রমিকরা।

শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় থেকে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের রায়পুর রাখালিয়া বাজার ওই কারখানার সামনে এ অবরোধ ও বিক্ষোভ করে শ্রমিকরা।

কর্তৃপক্ষ দাবী না মানায় প্রায় তিন ঘন্টাব্যাপী রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তারা। এদিকে রাস্তা বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রী ও মালবাহী যানবাহন।

খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে কারখানার ম্যানেজার সাইফুল কবির, সিনিয়র প্রডাকশন ম্যানেজার নজরুল ইসলামের সাথে কথা বলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান খান ও পুলিশ সুপার সার্কেল শেখ সাদি।

বৈঠকে শ্রমিকদের রবিবার দুপুর ১২টার মধ্যে তাদের ব্যাংক হিসেবে এক মাসের বেতন দেয়ার আশ্বাস দেন। একই সাথে বোনাসের বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। তবে লিখিত কোন আশ্বাস না পাওয়ায় শ্রমিকরা কর্তৃপক্ষের এ আশ্বাস প্রত্যাক্ষান করেন।

শ্রমিকরা জানান, এক একজন শ্রমিক ৯ মাস, ৬ মাস, ৩ মাস ও ২ মাস-সহ ওভারটাইম বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধ না করে হঠাৎ নোটিশ ছাড়া বিভিন্ন মাধ্যমে শনিবার সকাল ৮ থেকে ১৫ এপ্রির পর্যন্ত কারখানা বন্ধ করে দেয় মালিক পক্ষ। যার প্রেক্ষিতে সকালে রায়পুর বেঙ্গল সু কারখানায় তালা ঝুলতে দেখে। এতে ক্ষিপ্ত হয়ে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা।

পুলিশের হস্তক্ষেপে প্রায় তিন ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম