• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায় সরকার: মঈন খান

প্রকাশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ৩:৫১
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ৩:৫১

 

জনতার আওয়াজ ডেস্ক
সরকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। রোববার দুপুরে রাজধানীর উত্তরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফার বাসায় তার খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের জেলের ভিতরের নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার আজকে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায়। যেনো সরকারের বিরুদ্ধে মুখ না খুলে। এটা কী ধরণের সরকার? বাংলাদেশ কী কারণে সৃষ্টি হয়েছিলো? কোথায় গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, ভোটের অধিকার, সুস্বাস্থ্য ও শিক্ষার অধিকার? কী কারণে বাংলাদেশ আজকে এখানে পতিত হয়েছে। সেই উত্তর আজকে সরকারকে দিতে হবে।

এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, সরকারের কথা সম্পূর্ণ ঠিক না হলেও অনেকটা ঠিক। সবকিছু হারিয়ে আমরা কিন্তু একটি জিনিস পেয়েছি, সেটা হলো আমরা দেশের ১৮ কোটি মানুষের ভালোবাসা। এটাই আমাদের কাম্য। আর আমাদের রাজনীতির উদ্দেশ্যেও তাই। তাদেরকে (জনগণ) ভয়-ভীতি দেখিয়ে, জুলুম- অত্যাচার এবং লগি-বৈঠার রাজনীতি বিএনপি করে না। আমরা মানুষকে সেবা করার জন্য রাজনীতি করি।

একদিন না একদিন এই সরকারকে বিদায় নিতেই হবে বলেও ক্ষসতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে পরিণতি হয়েছে, সেটা জেলের ভিতরে তার উপরে যে মানসিক নির্যাতন হয়েছে তারই পরিণতি। এটা কোন সভ্য দেশে হতে পারে না।
ড. মঈন বলেন, কেনো আজকে দেশের মানুষকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে? কেনো সরকারের সমালোচনা করলে জেলে যেতে হয়? সরকারের সমালোচনা বিরোধী দলের কর্তব্য ও দায়িত্ব। এই অধিকার তো আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। সুতরাং দেশের যে পরিণত হয়েছে, এরচেয়ে দু:খজনক ও লজ্জাজনক আর কিছু হতে পারে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম