• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগ দেশের রাজনীতিটাকে নষ্ট করে ফেলেছে: মজনু

প্রকাশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ৮:৪০
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ৮:৪০

966632569

আওয়ামী লীগ দেশের রাজনীতিটাকে নষ্ট করে ফেলেছে: মজনু

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, আওয়ামী লীগ দেশের রাজনীতিটাকে নষ্ট করে ফেলেছে। তাদের নোংরা রাজনীতির কারণে মানুষ এখন রাজনীতিকে ঘৃণার চোখে দেখে। আজকে জনগণ আছে কিন্তু কথা বলতে পারে না। গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে কিন্তু রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। আজকে চোর-বাটপাররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ গণতন্ত্র পুনরুদ্ধারের সৈনিকরা কারাগারে। অবস্থাদৃষ্টিতে মনে হচ্ছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাজ দেশকে অপরাধ মুক্ত করা নয়, বিএনপি মুক্ত করা।

রবিবার (৩১ মার্চ) রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ১৩ নং ওয়ার্ড বিএনপি (উত্তর ও দক্ষিণ) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মজনু বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে শিক্ষা ব্যবস্থা নষ্ট করতে করতে হয়, যা সরকার করছে। বিচার বিভাগকে দলীয়করণ করে আজ বিচার বিভাগকে ধ্বংস করা হচ্ছে। ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ম্যান্ডেট দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বিরোধী মতকে দমন করে একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করার অপচেষ্টা চলছে।

১৩ নং দক্ষিণ ওয়ার্ড বিএনপির সভাপতি মীর হোসেন কামালের সভাপতিত্বে ও উত্তরের সভাপতি গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক একে সিকান্দার কাদের, পল্টন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী হাসিবুল রহমান, পল্টন থানা বিএনপি নেতা এনামুল হক এনাম, এড. হোসাইন আব্দুর রহমান, ফিরোজ আলম পাটোয়ারী, শাহাদাত হোসেন তুহিন সহ পল্টন থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com