• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিসিইউ’তে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া

প্রকাশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ৯:২১
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ৯:২১

98747

সিসিইউ’তে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

রবিবার (৩১ মার্চ) তিনি জানান,’বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে নিবির পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষনিক তাঁর চিকিৎসার খোঁজ খবর রাখছেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবনতি হলে গতকাল রাতে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

৩১ মার্চ রাত ২টা ৫৪ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান বেগম জিয়া। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন চিকিৎসকেরা।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com