• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হুজাইফা

প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ৬:৪৫
আপডেট: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ৬:৪৫

 

স্টাফ করেসপন্ডেন্ট
তানজানিয়ার দারুস সালামে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে ১০ বছর বয়সী বাংলাদেশি হাফেজ হুজাইফা। সে রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র। সে রংপুরের মনিরুজ্জামানের ছেলে।

রবিবার (৩১ মার্চ) তানজানিয়ার দারুস সালামে ‘তানজানিয়া ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড ২০২৪’-এর প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে হাফেজ হুজাইফা প্রথম গ্রুপে (১২ বছরের নিচে শিশুদের পূর্ণ ৩০ পারা) প্রথম হয়।

হুজাইফার তেলাওয়াত খুব সুন্দর ও শ্রুতিমধুর। প্রতিযোগিতায় তার তেলাওয়াত সম্পর্কে তার শিক্ষক হাফেজ কারি নাজমুল হাসান বলেন, আমি মুগ্ধ হয়েছি। তেলাওয়াত এতো শ্রুতিমধুর ছিল যে প্রতিযোগিতার সময় সবাই তাকবির ধ্বনিতে মুখরিত করে রেখেছিল হলরুমের পরিবেশ।

তিনি বলেন, আমি দোয়া করি হুজাইফা বিশ্ববরেণ্য আলেম হয়ে ইসলাম এবং দেশের মানুষের খেদমত করুবে এবং দেশের নাম উজ্জ্বল করবে। আমি হুজাইফা ও আমাদের মাদরাসার জন্য সবার কাছে দোয়া চাই।

প্রতিযোগিতার দ্বিতীয় গ্রুপের আয়োজন করা হয়েছে প্রাপ্তবয়স্ক হাফেজদের নিয়ে। এ বছর ৩০-এর অধিক দেশ এতে অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, তানজানিয়া অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট দুইটি গ্রুপ ছিল। প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ইয়েমেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম