• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খাগড়াছড়িতে বৈসাবি মেলা শুরু

প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ১০:৫৭
আপডেট: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ১০:৫৭

985696 2

খাগড়াছড়িতে বৈসাবি মেলা শুরু

জনতার আওয়াজ ডেস্ক

সবুজ পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বৈসু, সাংগ্রাইং, বিজু (বৈসাবি) উপলক্ষে খাগড়াছড়িতে পাহাড়িদের ঐতিহ্যবাহী পণ্য সামগ্রী নিয়ে বৈসাবি মেলা শুরু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের নিউজিল্যান্ড সড়কে এ মেলা আয়োজন করা হয়।

বৈসাবি উদযাপন কমিটির এই মেলার আয়োজন করেন। বেলুন উড়িয়ে বৈসাবি মেলা উদ্ভোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুসহ খাগড়াছড়ির বিশিষ্টজনেরা।

এ সময় অনুষ্ঠানে বৈসাবী মেলা উদযাপন কমিটির আহবায়ক রবি শংকর তালুকদার এর সভাপতিত্বে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এড.আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য ক্যজরী মারমা, জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, জেলা পরিষদের নিলোৎপল খীসা, সাবেক জেলা পরিষদ সদস্য বুদ্ধ লাল চাকমা, হেডম্যান এসোসিয়েশন সভাপতি রণিক ত্রিপুরা, কমলছড়ি ইউনিয়ন চেয়ারম্যান সুনীল চাকমাসহ মেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

১২ দিনব্যাপি বৈসাবি মেলায় ৬৪টি স্টলে ঐতিহ্যবাহী পাহাড়ের রকমারি পণ্য, খাবার, শিশুদের নাগরদোলা ও রেলগাড়ি প্রর্দশন করা হয়েছে। পাহাড়ের ঘর রাখার ঐতিহ্যবাহী বিভিন্ন সামগ্রী প্রর্দশন করা হয় মেলায়। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নানান সুর মাতিয়ে রাখে মেলার চারপাশ।

উদ্বোধনের আগে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গড়য়া নৃত্য পরিবেশনার করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com