• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া সবচেয়ে নির্ভরযোগ্য নাম : নজরুল ইসলাম খান

প্রকাশ: সোমবার, ১৩ জুন, ২০২২ ৮:১৬
আপডেট: সোমবার, ১৩ জুন, ২০২২ ৮:১৬

 

অনলাইন প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য নাম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তাকে দরকার আমাদের। তাকে পাশে পেলে আমাদের আন্দোলন আরো বেগবান হবে। সে কারণে সরকার তাকে মুক্তি দিচ্ছে না। তাই তার মুক্তির জন্য সরকারকে বাধ্য করতে হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গণতন্ত্র ফিরে এসেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গণতন্ত্র ফিরে এসেছে এবং আজ দেশনেত্রী বন্দি থাকলেও, অসুস্থ থাকলেও তারই সন্তান আমাদের ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সেজন্য শহীদ জিয়া যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, দেশনেত্রী যেভাবে ত্যাগ স্বীকার করেছেন আমাদেরকেও সেভাবে ত্যাগ স্বীকার করতে হবে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, দেশে এমন একটি পরিস্থিতি তৈরী করতে হবে যেন দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় এবং একটি দায়িত্বশীল সরকার আসে। তাই আমাদের একটি লড়াই করতে হবে। কৃষকদল আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইয়ে ভূমিকা রাখবে এবং আমরা ইনশাআল্লাহ বিজয়ী হবো।

কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চলনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম