• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে রসাটম ডিজির বৈঠক

প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ৪:২১
আপডেট: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ৪:২১

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অংশ নিতে সোমবার ঢাকায় আসেন তিনি। বিশেষ বিমানে রাশিয়া থেকে ঢাকায় পৌঁছানোর পর রসাটমের মহাপরিচালক প্রথমেই যান পাবনার রূপপুরে।

সেখানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের অগ্রগতি নিয়ে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর ঢাকায় ফিরেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম