• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি এবি পার্টির

প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ১:৫৪
আপডেট: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ১:৫৪

96696986

ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি এবি পার্টির

জনতার আওয়াজ ডেস্ক
ঈদের আগে গার্মেন্টসসহ সকল সেক্টরের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। আজ মঙ্গলবার বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ ও গণসমাবেশ থেকে এই দাবি জানান দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব. আব্দুল ওহাব মিনার।

সমাবেশে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির ভীত দাঁড়িয়ে আছে গার্মেন্টসসহ রপ্তানিমুখী সেক্টরে কর্মরত বিপুলসংখ্যক শ্রমিক আর প্রবাসী জনশক্তির মেধা ও শ্রমের ওপর। অথচ এই দুই খাতের শ্রমিকরা সব সময়ই অবহেলিত। ঈদ এলেই গার্মেন্টকর্মীদের পাওনা বেতন-ভাতার জন্য আন্দোলন করতে হয়। ইতোমধ্যে গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন যায়গায় বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের পুলিশ দিয়ে দমনের চেষ্টা করা হয়েছে। সকল হয়রানি বন্ধ করে অবিলম্বে ঈদের আগে সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি জানান তিনি।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান ও সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মেজর মিনার বলেন, পবিত্র রমজান মাস শেষ হতে চলেছে। রোজার শেষে সাধারণ মানুষের খুশি নিয়ে আসে ঈদ। কিন্তু দুঃখের বিষয় মানুষের এখন আর ঈদের খুশি উদযাপনের সুযোগ নাই। গরিব, দুঃখী, শ্রমজীবী মানুষের হক আজ লুট করে নিচ্ছে দেশের সুবিধাভোগী সামান্য কিছু মানুষ। জিনিসপত্রের দামের কারণে প্রয়োজনই মানুষ মেটাতে পারছে না উৎসব তো অনেক কঠিন বিষয়। গার্মেন্টসে চাকরিরত অনেক ভাই বোনেরা বকেয়া বেতন ভাতা এখনো পায়নি। গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন যায়গায় শ্রমিকরা পাওনা বেতন ভাতা চাইতে গেলে তাদেরকে পুলিশ দিয়ে হেনস্তা করা হয়।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, ‘মুক্তবাজারের নামে চলমান লুটপাট ও সিন্ডিকেটের ব্যবস্থা বহাল রেখে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাবে না। আগামী ২৫ রমজানের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাসের টাকা দিতে হবে। নানা অজুহাত দেখিয়ে বেতন-বোনাস থেকে শ্রমিক ও কর্মচারীদের বঞ্চিত করা যাবে না। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

তালিবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে চায় রাশিয়াতালিবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে চায় রাশিয়া
আনোয়ার সাদাত টুটুল বলেন, দ্রব্যমূল্য নিয়ে সরকারের লালিত-পালিত সিন্ডিকেট জনগণকে যখন পিষে মারছে ঠিক সেই সময়ে মরার ওপর খারার ঘা হয়েছে শ্রমিকদের বকেয়া বেতন। প্রতি বছর ঈদ এলেই শ্রমিক অসন্তোষ শুরু হয়। মাসকে মাস বেতন বকেয়া রেখে ঈদের আগে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় আর ঈদ এলে তাদের পুলিশ দিয়ে হয়রানি করা হয়। এই অমানবিক আচরণ আমরা মেনে নিতে পারি না। তিনি অবিলম্বে সকল শ্রমিক ভাই বোনদের বেতন ভাতা পরিশোধের দাবি জানান।

গণইফতারে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, উত্তরের সদস্যসচিব সেলিম খান, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান ব্যাপারী, মশিউর রহমান মিলু, আমেনা বেগম, রুনা হোসাইন, শরণ চৌধুরী, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, সদস্য সচিব রনি মোল্লা, যাত্রাবাড়ী থানা আহ্বায়ক সি এম এইচ আরিফ, ছাত্রনেতা হাসিবুর রহমান খানসহ পার্টির কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com