• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নড়িয়ায় নদীতে ঝাপ দিয়ে কিশোরীর মৃত্যু,৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ৩:৫৮
আপডেট: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ৩:৫৮

 

শরীয়তপুর প্রতিনিধি
নড়িয়ায় কীর্তিনাশা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর রুপা আক্তার (২৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার রাত ১০টার দিকে উপজেলার বৈশাখীপাড়ায় কীর্তিনাশা নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুপা আক্তার ওই এলাকার মোসলেম সরদারের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে অসংলগ্ন আচরণ করছিলেন রুপা আক্তার। সোমবার সকালে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যায়। সেখান থেকে বাসায় ফেরার পর সারাদিন বেশ কয়েকবার গোসল করে রুপা। সন্ধ্যায় ইফতারের পর আবার গোসল করতে গোসলখানায় ঢোকেন তিনি। এ সময় গোসলখানায় পানি না পেয়ে দৌঁড়ে বাড়ির পাশে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দিলে নিখোঁজ হয়ে যান তিনি। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ৩ ঘণ্টা পর নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রুপার মা রানু বেগম বলেন, আমার মেয়ে হঠাৎ করেই কয়েকদিন ধরে পাগলের মতো আচরণ করছিল। এজন্য ওরে ফকিরও দেখিয়েছি। এরপর থেকে ও বার বার গোসল করতে চেয়েছে। ইফতারের পরও দৌঁড়ে গিয়ে নদীতে ঝাঁপ দেয়। আমি চেষ্টা করেও ওকে ধরতে পারিনি। এর আগেই আমার মেয়েটা নদীতে চলে গেলো।
এ বিষয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে ছুটে যাই। পরে নদীর তলদেশ থেকে মেয়েটিকে মৃত অবস্থায় উদ্ধার করি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম