• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের ঘনিষ্ঠজনদের লুটপাট দেখে চোর-ডাকাতরাও ব্যাংক ডাকাতি শুরু করেছে: রিজভী

প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ৯:০০
আপডেট: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ৯:০০

9668

সরকারের ঘনিষ্ঠজনদের লুটপাট দেখে চোর-ডাকাতরাও ব্যাংক ডাকাতি শুরু করেছে: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ঘনিষ্ঠজনরা যেহেতু বাংলাদেশের মানুষের টাকা লুটপাট করছে, হরি লুট করছে, লাখ লাখ টাকা বিদেশে পাচার করছে। তাদের লুটপাট দেখে দেশের প্রকৃত চোর ডাকাত ও সন্ত্রাসীরা ব্যাংক ডাকাতি শুরু করেছে।

বুধবার (৩ এপ্রিল) মোহাম্মদপুরে শ্রমিকদল আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আপনারা দেখেছেন কিছুদিন আগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একজন সংসদ সদস্যের বিদেশে ২৫০ এর অধিক বাড়ি রয়েছে। অঢেল টাকা বিদেশে পাচার করেছে। সরকারের লোকেরা লাখ লাখ কোটি টাকা পাচার করে মালয়েশিয়া, কানাডা সহ উন্নত বিশ্বে বেগম পাড়া তৈরি করেছে। তাদের এই লুটপাট দেখে ডাকাতরাও এখন উৎসাহিত হয়েছে।

তিনি আরো বলেন, আপনারা দেখেছেন গতকাল বান্দরবনে ব্যাংক ডাকাতি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কুকি চিন গোষ্ঠী এ ব্যাংক লুট করেছে। আবার সিআইডি বলছে অন্য কথা। লুটপাট নিয়েও সরকার দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেন তিনি।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক আলী কাওসার পিন্টু, মোহাম্মদপুর থানা বিএনপি’র আহ্বায়ক শুক্কুর মাহমুদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ বাবু-সহ অন্যন্য নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com