• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত কাঠামো গড়তে সরকার কাজ করছে

প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ৯:০৫
আপডেট: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ৯:০৫

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত কাঠামো গড়তে সরকার কাজ করছে

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় একটি সমন্বিত কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় ‘শক রেসপনসিভ সোশ্যাল প্রোটেকশন ইন অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ শীর্ষক জাতীয় পরামর্শমূলক কর্মশালায় প্রতিমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, দেশে দুর্যোগের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে নিরবচ্ছিন্নভাবে সুরক্ষা বলয়ের আওতায় আনতে দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি ও মোকাবিলায় সবাইকে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থায় যুক্ত করতে কার্যক্রম নেওয়া হচ্ছে।

আলোচনায় দেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। সামাজিক সুরক্ষা কাঠামোর মধ্যে আগাম প্রস্তুতি কার্যক্রমের মাধ্যমে জলবায়ু এবং আবহাওয়া-সংক্রান্ত বিপর্যয়ের আগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, কৃষক এবং সামুদ্রিক মৎস্যজীবীদের সঙ্গে কাজ করা, অংশীদারিত্বকে শক্তিশালী করা এবং কার্যক্রমগুলো সমন্বিত করার বিষয়ে আলোচনা করা হয়।

জাতীয় পরামর্শমূলক কর্মশালাটিতে সামাজিক সুরক্ষা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার বিশেষজ্ঞ, নীত নির্ধারক এবং অনুশীলনকারীদের নিয়ে উচ্চ-পর্যায়ের প্যানেল আলোচনার আয়োজন করা হয়। প্যানেল আলোচনার মাধ্যমে বাংলাদেশে শক রেসপনসিভ সোশ্যাল প্রোটেকশন অগ্রগতির মূল এবং উদীয়মান বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণের পাশাপাশি কৌশলগত সুপারিশ গ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ের সচিব মো. কামরুল হাসান। কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com