• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ভোলায় পুকুর থেকে বৃদ্ধ’র লাশ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ১:১৮
আপডেট: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ১:১৮

 

ভোলা প্রতিনিধি
ভোলায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে মো. কালু (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
৩ এপ্রিল, বুধবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার সংলগ্ন পাটোয়ারী বাড়ির একটি পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মৃত্য ব্যক্তি কালু ভোলার তজুমউদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। গত ৩১ মার্চ বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ মৃত ব্যক্তির পরিবারের বরাতে দিয়ে বলেন, মৃত কালু গত ৩১ মার্চ বিকেল থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের ৩ দিন পর আজ ৩ এপ্রিল দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার সংলগ্ন পাটোয়ারী বাড়ির একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃত কালুর শরীরের একটি চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানার একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম