• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নাশকতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ১:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ১:৩৬

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলে নাশকতা মামলায় বিএনপির ১২ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার (৩ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আলমাচ হোসেন মৃধা এক আদেশে বিএনপির নেতা-কর্মীদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

আসামিরা হলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিবাবুর রহমান শিহাব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চুসহ মোট ১২ জন।

নড়াইল জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সংসদ নির্বাচনের ৩১ অক্টোবর একটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে ৪২ দিনের আগাম জামিনে ছিলেন বিএনপির নেতাকর্মীরা। জামিনের শেষ দিন ছিল ৩ এপ্রিল। এদিন নতুন করে জামিনের আবেদন করলে আদালত তাদের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম