• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুবাইয়ে বাড়ি কিনে ভারত ছাড়ছেন ঐশ্বরিয়া!

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ২:৩২
আপডেট: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ২:৩২

96002

দুবাইয়ে বাড়ি কিনে ভারত ছাড়ছেন ঐশ্বরিয়া!

বিনোদন প্রতিবেদক

বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের মনমালিন্যের গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। এর জেরে অভিষেকের ঘর ছেড়ে সুন্দরী গিয়ে উঠেছিলেন বাপের বাড়ি। এবার শোনা যাচ্ছে ভারত ছেড়ে চলে যাচ্ছেন এ নায়িকা। থিতু হচ্ছেন দুবাই। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

১৫ কোটি রুপিতে দুবাইয়ে বাড়ি কিনেছেন ঐশ্বরিয়া। সেটি মনের মতো করে সাজিয়েছেন। শিগগিরই নাকি ওই উদ্দেশে উড়াল দেবেন। তবে কি দেশ ছেড়ে বিলাসবহুল দুবাইয়ে থিতু হতে যাচ্ছেন সুন্দরী? বিষয়টি নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।

এদিকে বচ্চন পরিবারে অশান্তি এখন কোন অবস্থায় আছে তা নিয়ে কেউ নিশ্চিত নন। কেননা অমিতাভকে প্রো-কবাডি লিগে অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যার পাশে দেখা গেছে। একসঙ্গে হোলিও খেলেছেন ঐশ্বরিয়া-অভিষেকরা।

তবে সম্প্রতি নাতনি নভ্যার পডকাস্টে গিয়ে জয়া বচ্চন বলেন, , “ছেলের থেকেও বেশি আমার মেয়ে আমার শক্তি। ও নারী বলেই এমনটা কিনা জানি না। কিন্তু ওই আমার বল।” এতেই আবার বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন চাউর হয়েছে। তবে এ নিয়ে মুখ খোলেননি অমিতাভ ও অভিষেক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com