• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২৪ মে মুক্তি পাচ্ছে ইরা শিকদারের ‘ময়নার শেষ কথা’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ১:২৯
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ১:২৯

985896 35

২৪ মে মুক্তি পাচ্ছে ইরা শিকদারের ‘ময়নার শেষ কথা’

বিনোদন ডেস্ক
গ্ল্যামারাস মডেল ও চিত্রনায়িকা ইরা শিকদার ২৪ মে পর্দায় আসছেন। ওইদিন মুক্তি পাচ্ছে এই সুন্দরী নায়িকার পঞ্চম ছবি ‘ময়নার শেষ কথা’। এই ছবির অন্যতম প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর আগে ইরা শিকদার অভিনীত চারটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো পুড়ে যায় মন, মিলন সেতু, বেগমজান এবং টোকাই।

ময়নার শেষ কথা ছবিতে অভিনয় প্রসঙ্গে ইরা শিকদার বলেন, ছবিটি বেশ আগে নির্মাণ হলেও দেরিতে মুক্তি পেলো। তবুও আমি অনেক খুশি যে, ছবিটি দিয়ে আবার আমি পর্দায় আসছি। এই ছবিতে আমি দারুন একটি চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্র দর্শক- ভক্তদের ভালো লাগবো বলে আমি বিশ্বাস করি।

জানা গেছে, বাবু সিদ্দিকীর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ময়নার শেষ কথা ছবির সংলাপ ও গীত রচনা করেছেন প্রয়াত বিজ্ঞাপনচিত্র ও নাট্য নির্মাতা আহমেদ ইউসুফ সাবের। সঙ্গীত পরিচালনা করেছেন আলী আশরাফ, জে কে মজলিশ, মহিদুল ইসলাম মন, মাহবুব মিনেল। চিত্রগ্রহণ করেছেন এস এম আজাহার, সম্পাদনায় মনির হোসেন আবুল।

ইরা শিকদার জানান, এই ছবিতে তিনি ছাড়া আরও অভিনয় করেছেন সাখাওয়াত সাগর, সানাই মাহবুব, রাসেল মিয়া, অরুণা বিশ্বাস, মাহমুদুল ইসলাম মিঠু, প্রয়াত সাদেক বাচ্চু, পীরজাদা শহীদুল হারুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com