• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

জাহ্নবীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪ ২:৫০
আপডেট: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪ ২:৫০

9633001

জাহ্নবীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক

নতুন ঝামেলায় পড়েছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্টের কারণে ঝামেলায় পড়েছেন তিনি। এসব অ্যাকাউন্ট থেকে নানা ধরনের পোস্ট করা হয়, যা দেখে অনেকে না বুঝেই জাহ্নবীর সমালোচনা করেন। শুধু তাই নয়, ইনবক্সে অভিনেত্রী সেজে টাকা চাওয়ার মতো প্রতারণাও করা হচ্ছে। এমনকি কয়েকজন জাহ্নবী ভেবে টাকা দিয়েছেন এমন প্রমাণও মিলেছে। বিষয়টি নিয়ে বিব্রত এ অভিনেত্রী। গত ৩১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।
এটি বক্স অফিসে ভালো ব্যবসাও করছে। কিন্তু সিনেমার জন্য প্রশংসা নয়; বরং ভুয়া অ্যাকাউন্টের কারণে উল্টো সমালোচিত হচ্ছেন এই বলিউড তারকা।
অভিনেত্রীর নাকি একাধিক এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) রয়েছে! ফেসবুকেও তার নামে রয়েছে ভুয়া বেশ কিছু পেজ। অভিনেত্রীর মুখপাত্র জানালেন, এগুলো সব ভুয়া অ্যাকাউন্ট। একটিও জাহ্নবীর নিজের তৈরি করা অ্যাকাউন্ট নয়।

তার নামে তৈরি হয়েছে অসংখ্য নকল অ্যাকাউন্ট। সেখানেই নাকি যা নয় তা-ই পোস্ট করা হচ্ছে। এমনকি টাকাও চাওয়া হচ্ছে। জাহ্নবীর মুখপাত্র একটি পোস্ট করে লিখেছেন, ডিজিটাল যুগে কারও নামে অ্যাকাউন্ট তৈরি করে ফেলা খুবই সহজ। একটি কথা স্পষ্ট করে বলে দিই, টুইটারে কিংবা ফেসবুকে জাহ্নবী কাপুরের কোনো অ্যাকাউন্ট নেই। এই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সব তথ্য এড়িয়ে চলুন। বিষয়টি বোঝার জন্য ও সহযোগিতা করার জন্য আগাম ধন্যবাদ।
সামনে জাহ্নবীকে দেখা যাবে ‘উলঝা’ ছবিতে। এ ছাড়া জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেবারা পার্ট ১’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com