• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ভারত মনে করে এটা ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’

প্রকাশ: শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ৫:৫২
আপডেট: শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ৫:৫২

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অশান্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার বিকেলে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একগুচ্ছ প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল শুধু সংক্ষিপ্ত উত্তর দেন, “আমরা এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই বিবেচনা করছি।“ তবে বাংলাদেশে এই মুহুর্তে যে ভারতীয় ছাত্রছাত্রী বা ভারতীয় নাগরিকরা আছেন তাদের সুরক্ষার জন্য ভারত সরকার সব রকম সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান। ঢাকার ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই সে দেশে থাকা ভারতীয়দের জন্য একটি ‘ট্র্যাভেল অ্যাডভাইসরি’ জারি করেছে এবং যে কোনও দরকারে ভারতীয়দের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোটামুটিভাবে বাংলাদেশে ৮৫০০ ভারতীয় শিক্ষার্থী পড়াশুনো করছেন এবং আরও নানা কাজে ১৫ হাজারের মতো ভারতীয় নাগরিক বাংলাদেশে আছেন। তাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য ভারত সরকার সব রকম সাহায্য করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে। রণধীর জওসওয়াল আরও বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে বাংলাদেশের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক ‘মনিটরিং’ করছেন।
সূত্রঃ বিবিসি বাংলা

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম