• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

কেজরিওয়ালের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ৯:৫৯
আপডেট: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ৯:৫৯

 

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তার স্ত্রী সুনীতার সাথে দেখা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি বিষয়টি নিশ্চিত করেছে।

আম আদমি জানিয়েছে, মমতা দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সাথে দেখা করতে তার বাসভবনে গিয়েছিলেন।

কেজরিওয়াল আবগারি নীতি সম্পর্কিত মামলায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। বাজেট পেশের আগেই নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা। শনিবার নীতি আয়োগের বৈঠক।

পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের বঞ্চনা নিয়ে সরব হবেন বলে জানিয়েছেন মমতা। এদিন দলীয় সংসদ সদস্যদের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গেও দেখা করার সময় মমতার সাথে ছিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সংসদ সদস্য রাঘব চাড্ডা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম