• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আরব আমিরাতে ছয়দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ৮:৪৪
আপডেট: শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ৮:৪৪

আরব আমিরাতে ছয়দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ করেসপন্ডেন্ট

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ছয়দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী আগামী ৭ মার্চ সন্ধ্যা ৬টায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে দেশে ফিরবেন ১২ মার্চ ।

প্রধানমন্ত্রীর এ সফরে আমিরাতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ আরো কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, অনেক দিন থেকে মধ্যপ্রাচ্যে আমাদের দ্বিপাক্ষিক সফর হচ্ছে না। আমিরাতের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির সঙ্গে আমাদের ভালো সম্পর্ক।

তিনি বলেন, শ্রমবাজার, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন নিয়ে দু’দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। এগুলো কীভাবে আরো বাড়ানো যায়, সেই চেষ্টাই আমরা করছি। আশা করছি সফরে এসব বিষয় থাকবে। বিশেষ করে বাংলাদেশে তাদের বিনিয়োগ যেন আসে, এগুলো আলোচনায় থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com