• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ জাতিসংঘের

প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ১:২৭
আপডেট: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ১:২৭

 

আন্তর্জাতিক ডেস্ক

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর আপামর জনসাধারণ উল্লাসে মেতে ওঠেন। একপর্যায়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনও ছাত্র-জনতার দখলে চলে যায়।

এমন অবস্থায় বাংলাদেশে বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতিও প্রকাশ করেছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, জাতিসংঘ মহাসচিব এই সপ্তাহান্তে বাংলাদেশে বিক্ষোভের সময় আরও প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনাপ্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনাসহ বাংলাদেশে চলমান ঘটনাবলি ঘনিষ্ঠভাবে নজরে রাখছেন।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি (আন্তোনিও গুতেরেস) সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছেন এবং শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

ফারহান হক বলেন, মহাসচিব বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে তিনি সকল ধরনের সহিংসতার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম